মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল কেলেঙ্কারিতে যুবদলের দুই নেতা বহিষ্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৪ এএম
expand
জ্বালানি তেল কেলেঙ্কারিতে যুবদলের দুই নেতা বহিষ্কার

যশোরে জ্বালানি তেল কেলেঙ্কারিতে দুই যুবদল নেতাকে সোমবার (৩০ মার্চ) রাতে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার। তাদের বিরুদ্ধে যশোর সদর উপজেলার শানতলা এলাকার যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে পেট্রোল নিয়ে পরে খোলাবাজারে বেশি দামে বিক্রির অভিযোগ।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। দুই নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানান, ঘটনার দিন রাতে পুলিশ ও পাম্প কর্তৃপক্ষের অনুরোধে তারা পাম্পে গিয়েছিলেন বিশৃঙ্খলা মেটাতে। দলীয় সিদ্ধান্তের বাইরে ব্যক্তিগতভাবে পাম্পে যাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। অবশ্য স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেল নিয়ে বেশি দামে বিক্রির বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থলে যান। এরপর সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পেয়ে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবার তাদের বহিষ্কার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন