বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে যুবক হত্যা, বাজারে আতঙ্ক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
নিহত রানা প্রতাপ
expand
নিহত রানা প্রতাপ

যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রানা প্রতাপ যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি দৈনিক বিডি খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তার পিতার নাম তুষার মাস্টার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই কপালিয়া বাজারসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়।

মনিরামপুর থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম জানান, “ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলের দিকে রওনা হই। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।”

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এবং হামলাকারীদের পরিচয় জানতে তদন্ত জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup