সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে ছাত্রদলের দুই নেতার পদত্যাগ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম
দুই ছাত্রদল নেতা।
expand

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন ইবনে হাসান নামে দুই ছাত্রদল নেতা।

মঙ্গলবার দুপুরে নিজেদের ফেসবুক পেইজে এক পদত্যাগপত্র পোষ্ট করেন পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, গত ২০২২ ইং সাল থেকে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন ইবনে হাসান। তিনি সোমবার রাতে ব্যক্তিগত ও পারিবারিক কারন দেখিয়ে স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক থেকে পদত্যাগ করেন। এদিকে একই কমিটির সহ-সভাপতি ও বিএনপির দুঃসময়ের ছাত্রদলের কর্মী মেহেদী হাসান রিংকু তার পদত্যাগ পত্রে কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্ন ঘটার কারন দেখিয়ে স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে সদ্য পদত্যাগকৃত ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু বলেন, আমি ২০০৯ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বিএনপির দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছি। কিন্তু বর্তমানে বিএনপির সুসময়ে কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্ন ঘটার কারনে আমি স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল বলেন, আমরা এখনো পদত্যাগের বিষয়ে অবগত নই। অফিসিয়ালি আমরা উপজেলা ছাত্রদল কারো কোন পদত্যাগ পত্র হাতে পাইনি।

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আমি এখনো ওই দুই ছাত্রনেতার সঙ্গে কথা বলিনি। তবে যতটুকু জানতে পেরেছি, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে তারা আবেদন করেছিলেন। চাকরি না পাওয়ার ক্ষোভ থেকেই হয়তো তারা ফেসবুকে পদত্যাগপত্র পোস্ট করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank