সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া
expand

এসএসসি পরীক্ষায় পাস করতে পারেননি সাতক্ষীরা-৪ আসনের আলোচিত জামায়াতের বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য নজরুল ইসলামের কথিত স্ত্রী—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ‘জাগরণ’ নামে একটি ফেসবুক পেজে এমন একটি কার্ড শেয়ার করা হয়। তাতে এ দাবি করা হয়। পোস্টটিতে বলা হয়েছে, আলোচিত ওই সাবেক জামায়াত নেতার কথিত স্ত্রী (মোছা. মরিয়ম বেগম) এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে দাবিটির পক্ষে কোনো বিস্তারিত তথ্য, পরীক্ষার ফলাফলের প্রমাণ বা সংশ্লিষ্ট কোনো সূত্র পাওয়া যায়নি। তবে এনপিবি নিউজ খোঁজ নিয়ে জানতে পেরেছে মোছা. মরিয়ম বেগম এসএসসিতে অকৃতকার্য হয়েছেন।

প্রসঙ্গত, গত ২০ জুলাই রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথমে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে গাজী নজরুল ইসলাম নিজেই দাবি করেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। পরে এই ঘটনায় গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে তার দল জামায়াতে ইসলামী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank