মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি হারাচ্ছেন পুলিশের ৫ কর্মকর্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারসহ চাকরি হারাচ্ছেন ৫ পুলিশ কর্মকর্তা। দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের চাকরি যাচ্ছে।

জানা গেছে, এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শিগগিরই প্রকাশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বরখাস্ত হতে যাওয়া এ ৫ পুলিশ কর্মকর্তা হলেন বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন