বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

 ইরাকে মাদারগঞ্জের জাহিদুল নামে এক প্রবাসীর মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১০:১২ পিএম
মাদারগঞ্জের জাহিদুল
expand
মাদারগঞ্জের জাহিদুল

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামের প্রবাসী জাহিদুল সরদার (৪৮) ইরাকে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। তিনি গোদাশিমুলিয়া গ্রামের মরহুম বানু সরদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ইরাকে কর্মরত ছিলেন জাহিদুল সরদার। বৃহস্পতিবার দিবাগত রাত বাংলাদেশ সময় আনুমানিক ১টার দিকে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের মেয়ে জানান, রাত আনুমানিক ২টার দিকে তারা বাবার মৃত্যুর সংবাদ পান। এ খবর দেশে পৌঁছানোর পর পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে চলছে কান্নার আহাজারি।

নিহতের স্ত্রী উজুফা বেগম বলেন, পরিবারের সুখের আশায় দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন তার স্বামী। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

তিনি বলেন, আমার স্বামী দীর্ঘদিন বিদেশে থেকে পরিবারের জন্য কষ্ট করে কাজ করেছেন। এখন তিনি মারা গেছেন। আমরা সরকারের কাছে দাবি জানাই, যেন দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।

এলাকাবাসী জানান, জাহিদুল সরদার অত্যন্ত শান্ত, ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের আশায় দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করে আসছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, মরদেহ দেশে আনার জন্য পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন বলে জানা গেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup