বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে অর্ধকোটি টাকার ভারতীয় কসমেটিক্সসহ ট্রাক জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স (কাবেরী মেহেদী) এবং একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, একটি ট্রাকে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিজিবির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

সকাল আনুমানিক ৭টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরসংলগ্ন এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় পরিত্যক্ত ট্রাকটি উদ্ধার করে তল্লাশি চালান।

তল্লাশির সময় ট্রাকের ভেতরে থাকা কার্টনের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কাবেরী মেহেদী উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব কসমেটিক্স এবং ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় অবৈধ কসমেটিক্স ও ট্রাকের মোট সিজার মূল্য আনুমানিক ৫১ লাখ টাকা। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup