বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৪:৩১ এএম
expand
নবীগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খাঁনের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মামলা দায়ের করতে আদালতে যাওয়ার সুযোগে আবারও তার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১২ মার্চ বিকাল আনুমানিক ৪টার দিকে সাতাইহাল পূর্বপাড়া গ্রামের সজিব আলী, রাকিব আলী, জুনাব আলী, আইন উদ্দিন, কফিল উদ্দিন, ছায়েদ মিয়া, আজাদ মিয়া ও তুহিন মিয়াসহ আরও অজ্ঞাতনামা কয়েকজন একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নজরুল ইসলাম খাঁনের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তাদের হাতে দা, লোহার শাবল, হ্যামার, ফিকল ও জিআই পাইপ ছিল বলে অভিযোগে বলা হয়েছে।

হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার সময় বাড়িতে থাকা লোকজন প্রাণভয়ে নিরাপদ স্থানে সরে যান।

পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়েরের জন্য আদালতে যাওয়ার সুযোগে রোববার (২৯ মার্চ) পুনরায় তার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা পরিবারের সদস্যরা ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।

ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল এবং এর জের ধরেই তাদের ওপর ধারাবাহিকভাবে হামলা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বিষয়টি উভয় পক্ষ আপোষে নিষ্পত্তির চেষ্টা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup