বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে ৩ ফার্মেসির মালিককে জরিমানা

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও ওষুধ আইন লঙ্ঘনসহ নানা অনিয়মের দায়ে এ জরিমানা আরোপ করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে অনুমোদনহীন ও নিষিদ্ধ কসমেটিক্স পণ্য বিক্রি করা হচ্ছিল। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানে অনুমোদিত ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও নিম্নমানের স্কিন কেয়ার পণ্য জব্দ করা হয়। পরে জনস্বার্থে সেগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। তিনি বলেন, “জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, জনস্বার্থে নিয়মিত নজরদারি জোরদার করা হলে অনিয়ম অনেকাংশে কমে আসবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup