বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে বিএনপির প্রচারণায় অংশ নিলেন যুবলীগ নেতা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
মাধবপুরে বিএনপির প্রচারণায় অংশ নিলেন যুবলীগ নেতা খোকন মিয়া
expand
মাধবপুরে বিএনপির প্রচারণায় অংশ নিলেন যুবলীগ নেতা খোকন মিয়া

হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর উপজেলায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে স্থানীয় এক যুবলীগ নেতাকে। তাঁর নাম খোকন মিয়া। তিনি চৌমুহনী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা আবদু শহীদের ছেলে।

জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সালের পক্ষে আয়োজিত এক প্রচারণায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগের নেতৃত্বে পোস্টার হাতে খোকন মিয়াকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন বিএনপির কি নিজস্ব নেতাকর্মীর ঘাটতি পড়েছে? আবার আরেকটি অংশের মতে, ধানের শীষ প্রতীকের প্রতি জনসমর্থনের ঢেউ দেখে ভিন্ন দলের নেতাকর্মীরাও যুক্ত হচ্ছেন, যা রাজনীতির বাস্তবতায় অস্বাভাবিক নয়।

এ বিষয়ে খোকন মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন,বর্তমানে আওয়ামী লীগ বা যুবলীগের পরিচয় থাকলেই অনেক ক্ষেত্রে নেতিবাচক ট্যাগ দেওয়া হচ্ছে। দলীয় পরিচয়ের কারণে নানা সামাজিক ও রাজনৈতিক শর্ত মানতে হয়। সম্ভবত পারিবারিক ও ব্যক্তিগত কারণেই খোকন মিয়া এমন সিদ্ধান্ত নিয়েছেন এখানে তার ব্যক্তিগত দোষ দেখছি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup