বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার সাদেকপুর গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র রিঙ্কন মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চুনারুঘাট থানার পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল মিয়া জানান, রোববার ভোরে রিঙ্কন মিয়ার মরদেহ গাছে ডালে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর কার্যক্রম চলছে। এ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup