শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে ৫ নারীসহ আটক ১১

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ বাংলা গেস্ট হাউজে  অভিযান
expand
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ বাংলা গেস্ট হাউজে  অভিযান

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযান চালিয়ে ৫নারীসহ ১১ জনকে আটক করেছেন। এ ঘটনায় ওই গেস্ট হাউস বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার দক্ষিণ বাংলা গেস্ট হাউসে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জেল-জরিমানা প্রদান করেন।

জেল-জরিমানা প্রাপ্তরা হলেন- তানিয়া আক্তারকে (২২) চল্লিশ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের জেল, শীলা আক্তারকে (১৮) পনের হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদণ্ড, শরীফুল ইসলামকে (১৮) পনের হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, প্রীতিকে (১৮) ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, শহীদ মাহমুদকে (৩১) বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, মারিয়াকে (১৮) পনের হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, মুরসালিন শেখকে (২২) পনের হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, লিজা আক্তারকে (২৮) ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, কাদের চৌধুরীকে (৩৬) বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, মাহমুদ ফকিরকে (১৯) সাত দিনের কারাদণ্ড ও হোটেল ম্যানেজার সিজান ফকিরকে (১৯) এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, দক্ষিণ ওই গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৫ নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিভিন্ন অংকে জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় দক্ষিণ বাংলা গেস্ট হাউজ সীলগালা করে কার্ক্রম বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, গত বছরের নভেম্বর মাসেও অসামাজিক কার্যকলাপের দায়ে দক্ষিণ বাংলা গেস্ট হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন