শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম বাড়ার পর ভরিতে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৮:২৩ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ শনিবার ১ আগস্ট থেকে এ দাম কার্যকর।

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম হ্রাসের পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন ভেদে এর সঙ্গে মজুরি যুক্ত হবে।

স্বর্ণালংকার ও রৌপ অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

চলতি বছর-এ নিয়ে দেশের বাজারে মোট ৯৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দাম ৪৬ দফা বাড়ানো হয়েছে, ৪৯ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ দফা দাম বাড়ানো হয়েছে এবং বাকি ৩০ দফা কমানো হয়েছে। আর বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বৃদ্ধি এবং মাত্র ৩ বার কমানো হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন