বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৩ মাস পর মিলল যুবকের লাশ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৩ মাস পর পুকুর থেকে তৌহিদুল মোল্লা (৩০) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ভাকুড়ি হিন্দু পাড়া গ্রামের সুমন মন্ডলের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত তৌহিদুল মোল্লা মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের আক্তার মোল্লার ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মাছ ধরতে তাহিদুল মোল্লা বাড়ি থেকে বের হয়ে পাথারে যান।এরপর আর বাড়িতে ফিরে আসেনি। তারপর বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয় । ওই মামলায় সাকিব শেখ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার ভাকুড়ি গ্রামের সুমনের পুকুরের কচুরিপানা পরিস্কার করতে গেলে কচুরিপানার মধ্যে গলিত লাশ দেখতে পান স্থানীয়রা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন লাশটি তাহিদুল মোল্লার বলে শনাক্ত করে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি বলেন, ওই যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীর পচেগেছে, এ কারণে শরীরের কোন চিহ্ন সনাক্ত করা সম্ভব হয়নি । তাই মৃত্যুর কারণ জানায়ায়নি । ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপর মামলার ব্যাপারে সিদ্ধান্ত হবে । ঘটনার রহস্য উদঘাটনেও পুলিশ তদন্তে নেমেছে । নিহত তৌহিদুল মোল্লার নিদ্দিষ্ট কোন পেশা ছিল না বলেও জানান ওই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup