শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ এএম
ফাইল ছবি
expand

জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) টানা ১০ ঘণ্টা গাজীপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিমপুর জোনাল অফিস।

এতে বলা হয়, গ্রাহক সেবার মান বাড়াতে ১১ কেভি ফিডার অনেক বড় এবং ফিডারে গ্রাহকের লোড বেশি থাকায় ফিডারগুলো ছোট করার জন্য এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ বা লাইন আপগ্রেডেশনের কাজ করা হবে। ফলে এই সময়ে গাজীপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এই এলাকাগুলো হলো- কাশিমপুর (আংশিক), বিএডিসি গেটের সামনের এলাকা, রফিকুল স্কুলের আশপাশের এলাকা, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশের এলাকা, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়ের আশপাশের এলাকা, আলিমের আশপাশের এলাকা, কবরস্থানের আশপাশের এলাকা, জামাল টাওয়ারের আশপাশের এলাকা, মল্লিকা বাজারের আশপাশের এলাকা, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশের এলাকা ও রওশন মার্কেট এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank