

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশ গঠনে শিক্ষার মানোন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত কোনো ঘাটতি থাকলে বর্তমান সরকার তা পূরণ করবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) লালমনিরহাট শহরের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে সদর উপজেলার মাদ্রাসা, কারিগরি শিক্ষা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সদর উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ নেন।



