শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand

হামজা আবদেলকারিমের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মিশরীয় এই ফুটবলারের সঙ্গে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তি করেছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেদিন বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তার কার্যালয়ে চুক্তিতে সই করবেন হামজা। পরে ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের সামনে আসবেন তিনি।

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বার্সেলোনায় যোগ দেন হামজা আবদেলকারিম। শুরুতে মৌসুমের বাকি সময়ের জন্য ধারে খেললেও খুব দ্রুতই নিজের সামর্থ্যের প্রমাণ দেন মিশরীয় এই ফরোয়ার্ড।

৮ মার্চ ওস্কার বিপক্ষে ম্যাচে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের হয়ে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচেই গোল করেন হামজা। এরপর মাত্র ছয়টি লিগ ম্যাচে নয়টি গোল করে আলোচনায় উঠে আসেন তিনি।

মন্টেকার্লোর বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয়ে হ্যাটট্রিকও করেন হামজা। ওই ম্যাচেই বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল ডিভিশন ডি’অনার শিরোপা নিশ্চিত করে।

হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ২০২৬ সালের গ্রীষ্মে তাকে স্থায়ীভাবে দলে রেখে দেয় বার্সেলোনা। এরপর আসে আরও বড় সুযোগ। কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে জায়গা পান এই ফরোয়ার্ড। সেখানেও নিজেকে মেলে ধরেন—প্রাক-মৌসুমে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন।

যুব দল থেকে উঠে আসা একজন খেলোয়াড়ের জন্য সেটিই ছিল প্রথম দলের দরজা খোলার গুরুত্বপূর্ণ ধাপ। শেষ পর্যন্ত ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয় হামজার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank