শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গায়িকা হিসেবে হানিয়া আমিরের অভিষেক

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ এএম
ছবি: সংগৃহীত
expand

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার পা রাখলেন সংগীতের জগতে। অভিনয়ের পাশাপাশি এবার সংগীতশিল্পী হিসেবে নতুন পরিচয় তৈরি করলেন তিনি। নিজের প্রথম গান ‘পাবলো’ দিয়ে সংগীতে অভিষেক হয়েছে তার।

শুধু কণ্ঠ দেওয়ার মধ্যেই নিজের প্রথম গানকে সীমাবদ্ধ রাখেননি হানিয়া। ‘পাবলো’র কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও নিজের হাতে রেখেছেন তিনি। ফলে গানটি তাঁর কাছে কেবল নতুন একটি কাজ নয়, বরং নিজের সৃজনশীল ভাবনা প্রকাশের একটি মাধ্যম।

গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পাকিস্তানের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা হানিয়াকে অভিনন্দন জানিয়েছেন। নতুন এই উদ্যোগের প্রশংসাও করেছেন তারা।

তবে ‘পাবলো’তে চমক ছিল আরও একটি। গানের শেষাংশে হঠাৎ শোনা যায় ভারতের অভিনেত্রী রাখি সাওয়ান্তের কণ্ঠ। হানিয়ার গান নিয়ে প্রশংসাসূচক একটি ভয়েস বার্তা পাঠিয়েছেন তিনি।

দুই দেশের দুই পরিচিত তারকার এই সংযোগ প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা।

অভিনেত্রী হিসেবে এরই মধ্যে পাকিস্তানের বিনোদন অঙ্গনে নিজের জায়গা তৈরি করেছেন হানিয়া আমির। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জনপ্রিয়তাও বেশ আলোচিত। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হলো সংগীতশিল্পীর পরিচয়।

‘পাবলো’ দিয়ে সংগীতে হানিয়ার এই যাত্রা কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়। অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত গানেও তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে তার ভক্তদের মধ্যে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank