শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বে ওয়েভের সফটওয়্যার উদ্বোধন ও কর্পোরেট মিলনমেলা অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি. এর উদ্যোগে রাজধানীর হোটেল ৭১ এ সফটওয়্যার উদ্বোধন, কর্পোরেট মিলনমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের পরিচালক, প্রজেক্ট ইউনিট ওনার, কর্মকর্তা, বিনিয়োগকারী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি, এর পরিচালক হোসাইন আল মামুনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে পোগ্রাম শুরু হয়। অনুষ্ঠানে বে ওয়েভের বর্তমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা এবং বিনিয়োগকারীদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন সফটওয়্যার উদ্বোধন করা হয়।

বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি.-এর সিইও মো. ইকরাম বলেন, “বে ওয়েভ শুধু একটি হোটেল প্রকল্প নয়; এটি বিনিয়োগকারীদের আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের একটি প্ল্যাটফর্ম। নতুন সফটওয়্যারটি আমাদের কার্যক্রমকে আরও জবাবদিহিমূলক ও বিনিয়োগকারীবান্ধব করবে।”

প্রজেক্ট ও কোম্পানির অগ্রগতি তুলে ধরে নাজমুল হাসান রাজু বলেন, “আমরা পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রতিটি ধাপ এগিয়ে নিচ্ছি। বিনিয়োগকারীদের নিয়মিত তথ্য প্রদান এবং তাঁদের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখাই আমাদের অন্যতম অগ্রাধিকার।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে পাঁচজন শেয়ারহোল্ডারের হাতে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর করা হয়। উপস্থিত কয়েকজন শেয়ারহোল্ডার ও অতিথিও তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন , শাহনাজ খাতুন শম্পা ও ইবনুল বিন হোসাইন শাকিল।

ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা ও বুফে ডিনারের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।

বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি. কক্সবাজারের কলাতলীতে পরিকল্পিত একটি শরিয়াহসম্মত, শেয়ারভিত্তিক হোটেল ও রিসোর্ট প্রকল্প। স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের জন্য নিরাপদ অংশীদারত্ব এবং দীর্ঘমেয়াদি আয়ের সম্ভাবনা তৈরি করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank