শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ এএম
ছবি: সংগৃহীত
expand

টকশোতে রাজনৈতিক বক্তব্যের জবাব দিতে হলে শুধু পাল্টা বক্তব্য নয়, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত নিয়েই অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে টকশোতে অংশ নেওয়া দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ পরামর্শ দেন।

সূত্র জানায়, মতবিনিময়ে অংশ নেয়া নেতৃবৃন্দের বক্তব্য শুনেন প্রধানমন্ত্রী। এসময় সরকারপ্রধান তাদের বিভিন্ন পরামর্শ দেন। তিনি বলেন, টকশোতে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। এই মিথ্যার পাল্টা জবাব দিতে পর্যাপ্ত তথ্য ও উপাত্ত নিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রায় এক ঘণ্টার এই মতবিনিময়ে বিএনপির শতাধিক নেতা অংশ নেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ও আজিজুল বারী হেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং দলীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ আরও অনেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank