রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯:৫৮ এএম
ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা
expand
ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

গাজীপুরের কালিয়াকোর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১০ মে) সকালে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরের ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসীর এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে।

বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিন চোর নিহত হয়েছে। এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন