বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে খামারের গরু বিক্রি করে উধাও কর্মচারী

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:০৩ এএম
expand
ফেনীতে খামারের গরু বিক্রি করে উধাও কর্মচারী

ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের চন্দনা গ্রামে এক খামারের তিনটি গরু চুরি করে বিক্রি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কর্মচারীর বিরুদ্ধে। পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করেছে এবং একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী মোহাম্মদ ইরান হোসেনের “ফিরোজা ডেইরি ফার্ম” নামে একটি খামারে ৪৫–৫০টি দেশি ও উন্নত জাতের গরু রয়েছে। খামারের যত্ন নেওয়ার জন্য তিনি তিনজন কর্মচারী রেখেছিলেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে মালিক বাইরে থাকার সময় লক্ষ্মীপুরের শরিফ উদ্দিন (২৮) নামের এক কর্মচারী খামার থেকে তিনটি গরু নিয়ে পার্শ্ববর্তী চন্দনা গ্রামের মো. ইয়াসিনের কাছে বিক্রি করে দেন।

জানা গেছে, শরিফ উদ্দিন গরুগুলো ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যায়। কিন্তু ওই তিন গরুর বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

খামারের আরেক কর্মচারী জিহাদ বিষয়টি টের পেয়ে মালিককে ফোনে জানান। খামার মালিক দ্রুত বাড়ি ফিরে গরু চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে পরশুরাম থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে চন্দনা গ্রামের ইয়াসিনের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি গরু উদ্ধার করে এবং ইয়াসিনকে আটক করে।

ইয়াসিন, চন্দনা গ্রামের মো. মিয়ার ছেলে, পুলিশকে জানিয়েছেন যে তিনি শরিফ উদ্দিনের কাছ থেকে ১ লাখ ২৩ হাজার টাকায় গরুগুলো কিনেছিলেন। তিনি দাবি করেন, গরুগুলো চুরি করা হয়েছে সেটা তিনি জানতেন না।

খামারের কর্মচারী জিহাদ বলেন, “দুপুরের পর থেকে শরীফকে খামারে দেখা যাচ্ছিল না, তার ফোনও বন্ধ ছিল। পরে খামারে তিনটি গরু নেই দেখে সঙ্গে সঙ্গে মালিককে জানাই।”

খামার মালিক মোহাম্মদ ইরান জানান, “আমার খামারে প্রায় ৪৫ থেকে ৫০টি গরু আছে। তিনজন কর্মচারীকে নিয়োগ দিয়েছিলাম। তাদের একজন তিনটি গরু চুরি করে বিক্রি করে টাকা নিয়ে পালিয়েছে।”

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “খামার মালিকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup