শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া
expand
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক্সেভেটর দিয়ে আবাদি কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির প্রমাণ পেয়ে নগরকান্দা উপজেলার কুঞ্জনগর পাল্লা গ্রামের নজরুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

সদরপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষিজমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সদরপুর থানার একদল পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন