সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই  

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম
সদরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
expand
সদরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চাকলাদার ডাঙ্গী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে সংঘটিত এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগী পরিবারটি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই গ্রামের মো. পানচু কাজীর ছেলে মোঃ ইয়াসিন কাজী (২৭)। তিনি জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিকাণ্ডে তার দুটি ঘর, একটি টিভি, ফ্রিজ, সোফা সেট, খাটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ‌ভুক্তভোগী ইয়াসিন জানান।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পুরো বসতঘর আগুনে পুড়ে ভূষণ্ডিত হয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গ্রামবাসীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এবং তারা সকলের সহযোগিতা কামনা করেছে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তার ব্যবস্থা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন