বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে নিজের পেটে চাকু ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

শফিকুল ইসলাম জনি, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
যুবকের আত্মহত্যা
expand
যুবকের আত্মহত্যা

ফরিদপুরের সালথা উপজেলায় বাজারের মধ্যে প্রকাশ্যে নিজের পেটে চাকু ঢুকিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জুবায়ের ব্যাপারী ওরফে জুবা (৩০)। তিনি পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কথা বলতে পারতেন না এবং মৃগীসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করতেন বলেও জানিয়েছেন এলাকাবাসী।

নিহতের বাবা আক্কাস ব্যাপারী জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তার পেট ফুলে গিয়েছিল। সকালে তিনি জানতে পারেন, তার বাদশা কাকা বাজারে আসছেন, এই খবর শুনে জুবা ধীরে ধীরে পুটিয়া বাজারের দিকে রওনা দেন। বাজারে মুরাদের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান।

এ বিষয়ে মুরাদ নামের এক দোকানি জানান, তিনি দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুবা দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি চাকু নিয়ে নিজের পেটে আঘাত করার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তেমন রক্তক্ষরণ দেখা না গেলেও পরে তার বাবা ঘটনাস্থলে এসে তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার কিছু সময় পর জুবার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী বাদশা বলেন, ‘আমাকে দেখেই সে জড়িয়ে ধরতে আসে। তার গায়ে অনেক ময়লা থাকায় আমি আগে পকেট থেকে টাকা বের করছিলাম। ঠিক তখনই সে মাটিতে পড়ে যায়। পরে তাকে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সকালে তিনি চাকু দিয়ে নিজের পেটে আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup