বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে একই পরিবারের ৪ জন নিহত

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
শনিবার (২২ নভেম্বর) দুপুরের দিকে দিনাজপুর–দশমাইল সড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে ঘটে এই দুর্ঘটনা।
expand
শনিবার (২২ নভেম্বর) দুপুরের দিকে দিনাজপুর–দশমাইল সড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে ঘটে এই দুর্ঘটনা।

দিনাজপুরে নসিব পরিবহণের যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার ( ২২ নভেম্বর) দুপুর আড়াইটায় দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), তার ছেলের বউ সার্জিনা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম (১৫) ও ১১ বছরের শিশু সুমি আক্তার ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহণের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি ইজিবাইক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রচণ্ড ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup