

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বর্তমান সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়েছে এবং লন্ডনের আদলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রোটারি ক্লাবের উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, চলতি মেয়াদে ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে এ সরকার। সন্তান জন্মের পরপরই প্রতিটি পরিবারে একটি করে গাছের চারা রোপণ করুন। শিশুটির সঙ্গে সঙ্গে গাছটিও বড় হবে, যা ভবিষ্যতে পরিবারের আয়ের অন্যতম উৎস হয়ে উঠবে।"
অতীতে বৃক্ষরোপণ কর্মসূচির ব্যর্থতার সমালোচনা করে তিনি আরও বলেন, গত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদের আমলে ৫ কোটি তো দূরের কথা, ১ কোটি গাছের চারাও রোপণ করা হয়নি।"
বর্তমান সরকারের জনকল্যাণমুখী উদ্যোগের কথা তুলে ধরে আমানউল্লাহ বলেন, এ সরকার জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানিত ভাতার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করে দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন।
উপজেলা ইউএনও মো. উমর ফারুকের সভাপতিত্বে এবং নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

