বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোন ট্র্যাজেডি:  কুমিল্লার যমজ দুই বোন সায়রা–সায়মা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
কুমিল্লার যমজ দুই বোন সায়রা–সায়মা
expand
কুমিল্লার যমজ দুই বোন সায়রা–সায়মা

মাইলস্টোন ট্র্যাজেডির তিন মাস পর অবশেষে বাড়ি ফিরছে কুমিল্লার চৌদ্দগ্রামের যমজ দুই বোন সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা। দীর্ঘ সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার (১২ নভেম্বর) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছে তারা। ইনস্টিটিউটের পরিচালক কার্যালয়ে ছোট্ট দুই মেয়েকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এ সময় সবার চোখে ছিল আনন্দ আর আবেগের মিশেল।

যমজ দুই বোন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তারের মেয়ে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তারা দগ্ধ হয়েছিল। সায়রার শরীরের ৩০ শতাংশ এবং সায়মার ১৫ শতাংশ দগ্ধ হয়। দীর্ঘ চিকিৎসার পর তারা এখন অনেকটা সুস্থ।

সায়রা–সায়মার পিতা ইয়াসিন মজুমদার বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার মেয়েরা এখন ভালো আছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা যে আন্তরিকতা দেখিয়েছেন, আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। সরকারের পক্ষ থেকেও আমরা সহযোগিতা পেয়েছি।

উল্লেখ্য- গত ২১ জুলাই দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ১২৪ জন আহত হন। পরবর্তী তদন্তে পাইলটের উড্ডয়ন–ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করে তদন্ত কমিটি। চিকিৎসকরা জানিয়েছেন, সায়রা ও সায়মাকে নিয়মিত ফলোআপে থাকতে হবে। তবে তারা শিগগিরই স্কুলে ফেরার মতো শারীরিকভাবে সক্ষম হবে বলে আশাবাদী চিকিৎসকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS Mexico
Scheduled
25 Jun, 07:00 AM
VS
World Cup