সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand

কুমিল্লার তিতাসে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতাস উপজেলা শাখা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতাস উপজেলা সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং সংগঠনটির কুমিল্লা জেলা উত্তরের স্পোর্টস পরিচালক মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিতাস উপজেলা সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন সরকার ও তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবনেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। উচ্চশিক্ষায় নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

পরে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank