

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কোচিং বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষক নেতা ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
নিজের ফেসবুক স্ট্যাটাসে শিক্ষক নেতা ও এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া লিখেছেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করতে হলে প্রথমেই শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও প্রাপ্য সম্মান নিশ্চিত করতে হবে। শুধু কোচিং বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না; বরং শিক্ষকদের ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে তারা আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারবেন।
তিনি আরও উল্লেখ করেন, একটি শক্তিশালী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষক সমাজকে প্রাধান্য দিতে হবে এবং তাদের দাবি-দাওয়া বাস্তবসম্মতভাবে বিবেচনা করা প্রয়োজন।
এর আগে শনিবার (৪ এপ্রিল) পরীক্ষার সাথে সংশ্লিষ্ট অংশীদারদের একটি মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন কোচিং সেন্টার বন্ধ করে দেয়ার ঘোষণা করেন।
মন্তব্য করুন
