মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ 

ফোনে রেলমন্ত্রীর সঙ্গে কথোপকথনে কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল হক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম
কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী
expand
কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় শোকাহত, মর্মাহত কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ফোনে কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে অঝোরে কাঁদছেন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এই ঘটনা নতুন নয়—দশকের পর দশক ধরে চলছে। কিন্তু এর কোনো স্থায়ী সমাধান হয়নি।বহুবার চেষ্টা করেও এই ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’

অপর প্রান্ত থেকে রেলমন্ত্রী তাকে আশ্বস্ত করেন, ‘দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ততক্ষণে হারিয়ে যাওয়া জীবনগুলো আর ফিরে আসবে না—ফিরবে না তাদের পরিবারগুলোর স্বাভাবিক দিনগুলোও।

এদিকে কুমিল্লার পদুয়ারবাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ারবাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহণের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজন এখনও চিকিৎসাধীন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। হাসপাতালের করিডোরজুড়ে এখনো ভেসে বেড়াচ্ছে স্বজন হারানোর আহাজারি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Iraq
45'+3'
1 - 0
14' Kylian Mbappé
World Cup