মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম
মিল্লার সদর দক্ষিণে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর আংশিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক
expand
মিল্লার সদর দক্ষিণে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর আংশিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর আংশিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে ডাউন লাইন দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। সকাল ৮টার দিকে কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ‘চট্টগ্রাম মেইল’ ছেড়ে যায়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা ১৮ মিনিটে টু-ডাউন চট্টগ্রাম মেইল কুমিল্লা স্টেশন ছেড়ে যায় এবং ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাস্থল অতিক্রম করে। উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে এরই মধ্যে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। তিনি আশা করেন, স্বল্প সময়ের মধ্যেই উদ্ধারকাজ সম্পন্ন হবে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পর্যায়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোট ১২ সদস্যের এই কমিটিগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Austria
84'
1 - 0
38' Lionel Messi
World Cup