

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এবং নারী ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন করেছে ‘নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সংগঠনটির পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের রসুলপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির ব্যানারে বক্তারা অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন (ইসি), আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্দেশে বলেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও সংখ্যালঘু জনগোষ্ঠী বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে জাতীয় নির্বাচন এলেই তাদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। এবারও একই পরিস্থিতি বিরাজ করছে। তাই আসন্ন সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে রসুলপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থা রসুলপুরের সংগঠক সুপ্রিয়া মণ্ডলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, নিজেরা করি সংস্থার বিভাগীয় সংগঠক মতিয়ার রহমান, ভূমিহীন সংগঠনের নেতা লিল মিয়া, নাজমা বেগম, শেফালী রানী দাস প্রমুখ।
মন্তব্য করুন