রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৯:৪৫ পিএম
চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন
expand
চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের শোডাউন ঘিরে ট্রাফিক পুলিশের অভিযান। বিভিন্ন অভিযোগে চার চালককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিশ্বকাপ ফুটবল কে সামনে রেখে আজ রবিবার বিকেল ৪ টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে একটি মোটরসাইকেল শো ডাউন বের করে ব্রাজিল সমর্থকরা।

এ সময় শোডাউন টি বড় বাজারে আসলে ট্রাফিক পুলিশ চারটি মোটরসাইকেল আটক করে ৮৫ হাজার টাকা জরিমানা করে। চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, শোডাউন এর সময় দুটি মোটরসাইকেলে সাইলেন্সার ছিল না। বিকট শব্দে চারিদিক প্রকম্পিত করে তোলে। আর দুটিতে রেজিষ্ট্রেশন ছিলনা। পুলিশ সুপার স্যারের নির্দেশে এই চারটি মোটরসাইকেল চালককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, আবেগ নয়, আইন মেনে সবাইকে সড়কে গাড়ি চালাতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন