বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ পারাপারের সময় ১০ জন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১০:৫২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ১০ জনকে আটক করেছে বিজিবি।

আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে। ধারনা করা হচ্ছে, এদেরক পুশইনের জন্য সীমান্তে ঠেলে বিএসএফ।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় আজ রবিবার ভোর সোয়া ৫ টার দিকে এদেরকে আটক করে।

বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ( ৬ বিজিবি)'র অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এ তথ্য নিম্চিত করছেন।

নাজমুল হাসান জানান, আজ রবিবার (৩১ মে) ভোর আনুমানিক সোয়া ৫ টার দিকে দর্শনা বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ১০ জনের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।

বিজিবি আরো জানায়, আটককৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup