মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভেসেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অপর একটি মাদার ভেসেলকে সজোরে ধাক্কা দেয়।

ঘটনার সতত্য নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া সেল জানায়, খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের একটি উদ্ধার ও পরিদর্শনকারী দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছালে জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা সম্ভব হবে।

এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা জাহাজে পানি ঢোকার খবর পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পাওয়ার পর জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন