

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মা খাদিজা বেগমের নামাজে জানাজায় ইমামতি করেছেন তাঁরই সন্তান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। শনিবার রাত ৯টায় ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদস্থ নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমার জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
জানাজায় উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, জামিয়া ইসলামীয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা সালাউদ্দীন নানুপুরী, বিশ্বঅলি শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারির শাহজাদা সৈয়দ হাসান মাইজভান্ডারি, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, প্রবীণ বিএনপি নেতা মীর্জা মোহাম্মদ আকবরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।
এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে ফটিকছড়ি ও চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।