মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ছাদে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০) নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টায় উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সীমান্ত পোদ্দার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

নিহত আসহাব উপজেলার কলাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ড মিয়াজীপাড়ার বাসিন্দা মোঃ ফারুকের পুত্র। সে তালিমুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

মাদ্রাসার সুপার মাওলানা ফরিদুল ইসলাম জানান, ভোরে মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় বলটি মাদ্রাসার ছাদে উঠে গেলে বলটি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আসহাব।

পরে মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতের চাচা সেলিম উদ্দীন অভিযোগ করে বলেন সঠিক সময়ে চিকিৎসার অভাবে তার ভাতিজার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল থেকে থানা হেফাজতে আনা হয়েছে।

এ বিষয়ে নিহতের পরিবারের সাথে আলোচনা চলছে। পরিবারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থ নেয়া হবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন