শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিন নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম
সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম-মুয়াজ্জিন নিহত
expand
সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম-মুয়াজ্জিন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় দরগাহ পাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং একই মসজিদের মুয়াজ্জিন জহির উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর প্রায় ২টার দিকে জোহরের নামাজ শেষে ইমাম জয়নাল আবেদীন ও মুয়াজ্জিন জহির উদ্দীন মোটরসাইকেলে করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইমাম জয়নাল আবেদীনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জহির উদ্দীনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন