শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম নগরীর ৮০% জায়গা থেকে পানি নেমেছে: মেয়র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধ এলাকার ৮০ শতাংশ থেকে পানি নেমে গেছে বলে দাবি করেছেন সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর অবশিষ্ট জলাবদ্ধ কয়েকটি এলাকা পরিদর্শন শেষে তিনি এই দাবি করেন।

নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পানিবন্দি মানুষের খোঁজখবর নিতে চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, “নগরীর প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে ইতোমধ্যে পানি নেমে গেছে। তবে কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে। এসব এলাকায় কেন পানি দ্রুত নামছে না, তা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে চিহ্নিত করার চেষ্টা করছি।

“সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই অবশিষ্ট এলাকাগুলো থেকেও পানি সম্পূর্ণ নেমে যাবে।”

তিনি বলেন, “চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে। কোথাও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণের মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ কমিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

রোববার রাত ৯টা থেকে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ৯৬ ঘণ্টায় আবহাওয়া অফিসের পতেঙ্গা কেন্দ্রে মোট ১০২২ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়। পাঁচদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়ে প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup