শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

টাঙ্গাইল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় টাঙ্গাইল মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। খুব শিগগিরই প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীদের সমন্বিত ভাবে কাজ করতে হবে। এছাড়া হাসপাতালে অক্সিজেন, এম্বুলেন্স সংকটসহ বিদ্যমান বিভিন্ন অবকাঠামো সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসসহ , টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ আশরাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup