শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। এবার শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলের মূল একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় পায় লিওনেল স্কালোনির দল। দলের লড়াকু মানসিকতা, বলের দখল এবং আক্রমণভাগের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা এবং রক্ষণে কয়েকটি ভুল ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হয়ে এসেছে।

তাই সুইজারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের সফল কৌশলই ধরে রাখতে চান স্কালোনি। যদিও দুটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

রাইট-ব্যাকে নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্টিয়েলের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। পাশাপাশি আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের পরিবর্তে লাওতারো মার্তিনেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

মিশরের বিপক্ষে মোলিনা ও আলভারেস প্রত্যাশামতো ছন্দে ছিলেন না। অন্যদিকে বদলি হিসেবে নেমে মন্টিয়েল ও লাওতারো ম্যাচে ইতিবাচক প্রভাব রাখেন। বিশেষ করে লাওতারো একটি গোলে অবদান রাখার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করে নিজের দাবি আরও শক্ত করেছেন।

আগামী দুই অনুশীলনে সম্ভাব্য কয়েকটি সমন্বয় পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে। তবে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা নেই।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাওতারো মার্তিনেজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup