মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে দুই যুবলীগ নেতাসহ আটক ৪

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজন যুবলীগ নেতাসহ সিআর ও নিয়মিত মামলায় ৪জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ভোরে চন্দনাইশের বরকল, জোয়ারা ও দোহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন দোহাজারী পৌরসভা উল্লাপাড়া ২নং ওয়ার্ডের শাহ আলম এর ছেলে ও দোহাজারী পৌরসভা যুবলীগের সদস্য মাঈন উদ্দিন টিপু (৩২), বরকল কানাইমাদারী ৪নং ওয়ার্ডের মৃত মোঃ সেরজন খানের ছেলে ও বরকল ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ ওয়াসিম উদ্দিন (৩৬), উত্তর জোয়ারা নগর পাড়া এলাকার মৃত নুর হোসেন এর ছেলে মোঃ আরাফাত (২৫), সাতবাড়িয়া হাজী আহমদ হোসেন চৌধুরী বাড়ী এলাকার আহমদ হোসেন চৌধুরীর স্ত্রী মোছাম্মৎ নুর জাহান বেগম।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব‍্যাহত থাকবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Uzbekistan
16'
1 - 0
6' Cristiano Ronaldo
World Cup