বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মহাসড়কে প্রাণ গেল তরুণ মোটরসাইকেল চালকের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ আবু বক্কর সিদ্দিক সিমান্ত
expand
সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ আবু বক্কর সিদ্দিক সিমান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক তরুণ মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আবু বক্কর সিদ্দিক সিমান্ত (২০) গাজীপুর জেলার জয়দেবপুর থানার দেশীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মনিরুজ্জামান ও সুরাইয়া আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমান্ত তার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৬৮-৬৮০০) নিয়ে দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।

পথে দক্ষিণ ঘোড়ামারা এলাকায় কেডিএস গেট সংলগ্ন সাজিদা নতুন মার্কেটের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সামনে থাকা একটি কাভার্ড ভ্যান (চট্টমেট্রো-ট-১১-৭১২০)-এর পেছনে জোরে ধাক্কা লাগে।

ধাক্কার ফলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup