

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ঢাকা মহাসড়কের দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ইউনুস সর্দার (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ভোরের দিকে মহাসড়কের কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর মসজিদসংলগ্ন এলাকায় একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল।
এ সময় ঢাকা মেট্রো–ট–১৩–০৭২৬ নম্বরের একটি চলন্ত ট্রাক সামনে থাকা লরিটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকচালক ইউনুস সর্দার গুরুতর আহত হন।
আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইউনুস সর্দারের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার নাজিরপুর চিতলিয়া গ্রামে। তার বাবা আজহার সর্দার। তিনি দীর্ঘদিন ধরে কর্মসূত্রে চট্টগ্রামের বন্দর এলাকায় বসবাস করছিলেন বলে নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমিন।
হাইওয়ে পুলিশ আরও জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দেয়।এতে গাড়িতে চালকের মৃত্যু হয়।
মন্তব্য করুন
