বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

চাঁদপুরের মতলব উত্তরের মাইজকান্দি গ্রামে পুকুরে ডুবে আরিয়ান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান উপজেলার মাইজকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল হাসান ও শিলা আক্তার দম্পতির ছোট ছেলে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল আরিয়ান। পরিবারের অজান্তেই একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর ছেলে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন মা শিলা আক্তার। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে পানিতে ভাসতে দেখেন আরিয়ানকে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুর আকস্মিক মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহতের স্বজনরা জানান, আরিয়ানের বাবা মনিরুল হাসান মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে রওনা হয়েছেন। শেষবারের মতো ছেলের মুখ দেখার জন্য তার ফেরার অপেক্ষায় রয়েছে পরিবার। তিনি বাড়ি পৌঁছানোর পর আরিয়ানের দাফন সম্পন্ন করা হবে।

শোকে মুহ্যমান মা শিলা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একটু আগে ওকে খেলতে রেখে ঘরের কাজে ব্যস্ত ছিলাম। পরে খুঁজতে গিয়ে পুকুরে আমার বাবাটাকে ভাসতে দেখি। আমার ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইজকান্দি গ্রামে পুকুরে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
England VS Argentina
67'
1 - 0
55' Anthony Gordon
World Cup