

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত সরকারের সময় হামলা-মামলা ও বিভিন্ন নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের নতুন কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা বৈষম্য দূর করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
আন্দোলনে অংশ নেন সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হান্নান তালুকদারও। তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে এই কমিটি গঠন করা হয়েছে। তাই বর্তমান কমিটি বাতিল করে নতুনভাবে কমিটি পুনর্গঠনের দাবি জানান তিনি।
এদিকে সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ধরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও দ্রুত যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত সোমবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৩ সদস্যবিশিষ্ট হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
মেহেদী হাসান রিমেল