বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বাতিল হয়েছে ভিনির সেই ‘গোল’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ম্যাচের শুরুতেই গোল করেছিলেন। কিছুক্ষণ পর আবারও বল জড়িয়েছিলেন জালে। কিন্তু দ্বিতীয়বার উদ্‌যাপনের সুযোগ পেলেন না ভিনিসিয়ুস জুনিয়র। ভিএআরে বাতিল হয় তার গোল। তাতেই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ব্রাজিল-স্কটল্যান্ড লড়াই।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ। নকআউট পর্বে জায়গা করে নিতে তাদের প্রয়োজন ছিল অন্তত একটি পয়েন্ট। কিন্তু শুরু থেকেই ব্রাজিলের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় স্কটিশদের।

ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে ব্রাজিলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। এরপর প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আবারও জালে বল পাঠান তিনি। তবে এবার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটি পর্যালোচনা করে বাতিলের পরামর্শ দেন। রিপ্লেতে দেখা যায়, বল দখলে নেওয়ার আগে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেন্ড্রির সঙ্গে সংঘর্ষে জড়ান ভিনিসিয়ুস। রেফারি সেটিকে ফাউল হিসেবে গণ্য করায় গোলটি বাতিল হয়।

সিদ্ধান্তটি নিয়ে ম্যাচ চলাকালেই আলোচনা শুরু হয়। সাবেক স্কটল্যান্ড ফুটবলার ও টেলিভিশন বিশ্লেষক জেমস ম্যাকফ্যাডেনের মতে, রেফারির সিদ্ধান্ত ভুল ছিল না। তাঁর ব্যাখ্যা, প্রতিপক্ষকে বল ক্লিয়ার করতে বাধা দেওয়ার ঘটনাটি ফাউলের পর্যায়েই পড়ে।

তবে গোল বাতিলের হতাশা বেশিক্ষণ ভর করতে পারেনি ব্রাজিলিয়ান তারকার ওপর। বরং কিছুক্ষণ পরই তিনি আবার নিজের সামর্থ্যের প্রমাণ দেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হেড থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। এবার আর ভিএআরের বাধা আসেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup