বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
স্বর্ণের গহনা
expand
স্বর্ণের গহনা

দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলঙ্কারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকাসোনা) দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

গতকাল বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম দেশজুড়ে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী বৃহস্পতিবার (২৫ জুন) ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে ২২ জুন স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও তখন বাড়ানো হয়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দাম কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী শ্রমমূল্য (মজুরি) আলাদাভাবে যুক্ত হবে। একই সঙ্গে ভ্যাটসহ নির্ধারিত দামেই বিক্রি করতে হবে স্বর্ণালঙ্কার, ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup