সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের পর নেইমারকে নিয়ে যা বললেন আনচেলত্তি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৮:২৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে করে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। একই সঙ্গে দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরা নেইমারের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় আনচেলত্তি জানান, দল পরিকল্পনা অনুযায়ী খেলেছে এবং আগের ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রাখতে সক্ষম হয়েছে। তাঁর মতে, এই ম্যাচে ব্রাজিল আরও সংগঠিত ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিয়েছে। খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন।

এই ম্যাচে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল নেইমারের প্রত্যাবর্তন। প্রায় ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন তারকা এই ফরোয়ার্ড। তাঁর প্রত্যাবর্তন নিয়ে আনচেলত্তি বলেন, ‘সবাই মিলে দলগতভাবে খেলেছে, যা আমাদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক। আমরা দারুণভাবে আক্রমণগুলো তৈরি করছিলাম। নেইমারের মাঠে ফেরা আমাদের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে, যা প্রতিযোগিতার বাকি অংশে দলকে দারুণভাবে সাহায্য করবে।’

স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের ফলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে তারা গ্রুপ পর্ব শেষ করেছে। একই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় পরবর্তী রাউন্ডে তুলনামূলক সুবিধাজনক অবস্থান থেকেই অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন